“খুকুমনির শীত”
মো. খোশবুর
আলী----- ২৬/১০/২০১৯
শরতের শেষকালে
শিড়শিড়ে হাওয়াতে,
গায়ে কাটা দেয় তাই
শীতেরই ছোঁয়াতে।
গোসলের পানি গায়ে
ঠান্ডা ঠান্ডা লাগে,
তাইতো খুকুমনি
নাওয়া সারে আগে ভাগে।
অল্প অল্প শীতে
কাঁথা মুড়ে ঘুমাতে,
ভারি মজা লাগে যেন
শান্তির চুমুতে।
খুকুমনি বলে মাগো,
দেও মোরে কম্বল,
মাঝে মাঝে লাগে
শীত মিষ্টি না অম্বল।
সকালে ঘুম হতে উঠে
বেশ দেরিতে,
লেপের গরম ছোয়া
নাহি পারে ছাড়িতে।
মক্তবের মৌলভী
মাইকিং করে ভোরে,
তাই শুনে খুকুমনি
উঠে বেশ জোরে শোরে।
হাত মুখ ধুয়ে
ত্বরা, পোশাক পরিয়া লই,
আমপারা নিয়ে সে, মক্তবে
ছুটে যায়।
জীনিসের বায়নাটা
ভোলেনা সে কভুও,

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন