“মাদকের মাদকতায়”


“মাদকের মাদকতায়”
মাদকের মাদকতায় ছেয়ে গেল দেশটা,
জানিনা হবে কি পরিনতি শেষটা।
যেদিকে তাকায় দেখি ভরে গেছে মাদকে,
মনে হয় জাতী মোর হেই হল বিবেকে।
সোনার দেশের মানুষ আজ কেন নষ্ট,
এ কথা ভাবিতে মনে লাগে বড় কষ্ট।
প্রশাষন, জনগন, সবাই খাচ্ছে ধরা,
দুদকে মাদক খায়, বিশ্বাস যায় করা?
মাদক ধরিতে গিয়ে, পুলিশ খায় ডাল,
নিউজ করিতে গিয়ে, রিপোর্টার মারে তাল।
ইয়াবা হইছে বাবা, আজ দেখি সকলে,
মদ, গাঁজা, হেরোইন, প্রাণ কাড়ে অকালে।
বিজিবি ও আর্মির ব্যাগে পেল ইয়াবা,
ইমাম, মোয়াজ্জিন তোবু, ধরা খেল বাহাবা।
ডাক্তারের চেম্বারে ফেন্সিডিল পাওয়া যায়,
বিদেশী মদ থাকে, ক্যাসিনোর আড্ডায়।
রোহিংগা ক্যাম্প নাকি, ইয়াবাতে ছয়লাব,
জেল খানার কর্মি করে, মাদকেতে বেশি লাভ।
গাঁজা ভরে সিগারেটে, দাদু দেয় সুখটান,
জর্দায় পান খেয়ে(দাদি)লাল করে মুখখান।
এই ভাবে চললে, বাঁচা বুঝি হবে দায়,
মানুষে মানুষ খাবে, ভেবে দেখ শেষ টাই।

মোঃ খোশবুর আলী-----২৮/০৯/২০১৯

মন্তব্যসমূহ