খুলে আঁখি দেখ
তোর, নিরবেতে কাঁদে মা,
তুই ছাড়া ভবে মোর,
সবকিছু অচেনা।
মা আছে বসে তোর,
মুখ পানে চাহিয়া,
সেই তুমি কেন এত,
সুখে আছ ঘুমাইয়া।
মলিন বদনে ডাকি,
কেন জেগে উঠ না।।
তুই ছাড়া ভবে মোর,
সবকিছু অচেনা।
আকাশ বাতাস কাঁদে,
তোর মা এর কাঁদনে,
জাগবে এবার ছেলে,
সেই আশা বদনে।
যেই দেশে জন্মেছ,
সেই হল দেশ মা,
তুই ছাড়া ভবে তার,
সবকিছু অচেনা।
সন্ত্রাসি,
হায়েনারা, মাকে করে জার জার,
লুটে পুটে খায়
তারা, সম্পদ যত মার।
জন্ম দাত্রি হলে,
সেই শুধু নয় মা,
তুই ছাড়া ভবে মোর,
সবকিছু অচেনা।
মা বলে এইবার, করে
উঠ চিৎকার,
ধরনি কাঁপে যেন,
শোনে তোর হুংকার।
পালাতে জুলুমবাজ, যবে
দিশা পাবে না,
তুই ছাড়া ভবে তার,
সবকিছু অচেনা।
মোঃ খোশবুর আলী---১০/১০/২০১৯

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন