মোঃ গোলাম মোস্তফা,

বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একজন সাদা মনের মানুষের গল্প বলছি।
নাম মোঃ গোলাম মোস্তফা, পিতা- মৃতঃ আবু নাসার, গ্রামঃ বৈদ্যপুর, ডাকঃ বহরইল, তানোর , রাজশাহী।
যেখানে সারা দেশে আওয়ামীলীগ নেতারা, ক্যাসিনো চালাচ্ছে, মদ গাঁজার আড়ত চালাচ্ছে, তখন তিনি একজন আওয়ামীলীগের ওয়ার্ড পর্যায়ের নেতা সেই নেশামুক্ত বৈদ্যপুর গড়ার লক্ষে কিছুদিন যাবত অক্লান্ত পরিশ্রম করে পাড়ায় পাড়ায় ঘুরে সেই সব লোকদের ধরে নেশা ছাড়াচ্ছেন, নিয়মিত মনিটরিং করছেন, তাদেরকে নিয়ে মিটিং করছেন এবং পুরস্কৃত করছেন। এ পর্যন্ত তিনি প্রায় ২০ জন নেশা খোর কে নেশা ছাড়িয়ে নামাজি বানিয়েছেন। তারা এখন সবাই নামাজ পড়ছেন। আপনারা সবাই সেই সাদা মনের মানুষ্টির জন্য এবং যারা নেশা ছেড়ে নামাজি হচ্ছেন তাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাদেরকে ভাল থেকে সতপথে চলার তাওফিক দান করুন- আমীন।

মন্তব্যসমূহ