গান, আমার মন ভাল না রে...


আমার মন ভালনা রে, প্রাণ ভালনা রে,
দেশের পরিস্থিতি দেখিয়া।


এক দিকেতে পদ্মা সেতু, উন্নয়নের যোয়ার,
অন্য দিকে বালিশের দাম, পিচে সাত হাজার।
কোন দিকেতে যাব আমি বুঝিয়া না পাই রে---
আমার মন ভালনা রে, প্রাণ ভালনা রে,
দেশের পরিস্থিতি দেখিয়া।


বঙ্গবন্ধু স্যাটেলাইট, আকাশেতে উড়ে,
ধন্যবাদ প্রধান মন্ত্রী, শেখ হাসিনারে।
অন্যদিকে পর্দা কেনার, করি কি উপায় রে---
আমার মন ভালনা রে, প্রাণ ভালনা রে,
দেশের পরিস্থিতি দেখিয়া।

দেশের মহা সড়ক এবার, সুনাম করেছে,
পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের, কাজ চলিতেছে।
একটি বই পঁচাশি হাজার, কেনা বড় দায় রে--
আমার মন ভালনা রে, প্রাণ ভালনা রে,
দেশের পরিস্থিতি দেখিয়া।

বিধবা, বয়স্ক ভাতা, পায়ছে জনগনে,
প্রতিবিন্ধি তোলে ভাতা, কত খুশি মনে।
বিপি মেশিন পচিশ হাজার, রুগির উপায় নাই রে--
আমার মন ভালনা রে, প্রাণ ভালনা রে,
দেশের পরিস্থিতি দেখিয়া।

এসব কিছু দেখে দেখে, মাথা আমার ঘোরে,
আশার মাঝে মাঝে আবার ডুবি অন্ধকারে।
তাইতো বসে মনের দুঃখে মর্সিদি গান গায় রে--
আমার মন ভালনা রে, প্রাণ ভালনা রে,
দেশের পরিস্থিতি দেখিয়া।

মন্তব্যসমূহ