সুখ
পাখি
সুখি মানুষ খুজতে আমি ঘুরি দেশে দেশে,
সুখ দেখি যাত্রাপালার মহারাজের বেশে।
ভোর হলে জিঙ্গাসিলাম, তুমি কত সুখী,
বলল সে মিছা রে ভাই আমরা যাহা দেখি।
পেটের দায়ে করি অভিনয়, রাতেরি পালায়,
বাড়ি হতে ফোন আসিল ঘরে খাবার নাই।
টাকা কড়ি বহুত যাহার সুখী ভাবি তারে,
সেই টাকার লাগিয়া এখুন জেলে পচে মরে।
টাকা যার নাই সেইকি সুখী জিঙ্গাসিলাম তারে,
কহিল সে স্ত্রী পুত্র থাকে অনাহারে।
মধ্যবিত্ত ব্যাক্তি যারা, সুখী বুঝি তারা,
চাহিদার হইনা গো শেষ, রোগে-শোকে ভরা।
আমি তুমি কেউ সুখি নই তাইতো খুজি সুখ,
সারা জীবন দেখিলাম না সুখ পাখিটার মুখ।
মোঃ খোশবুর আলী—০৬/১০/২০১৯


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন