“ক্যাসিনো”


সমকালিন গান---
        
        “ক্যাসিনো”

একোন যামানায়, মোরা আসিলাম ভাই,
শান্তির দেশে এখুন দেখি আর শান্তি নাই।
ও ভাই, শান্তির দেশে এখুন দেখি আর শান্তি নাই।


বাংলাদেশ ব্যাংকের, রিজার্ভ চুরি হলে,
টাকা গেল ফিলিপাইন ক্যাসিনোতে চলে।
সেই থেকে জানা গেল, ক্যাসিনো কারে কয়।।
শান্তির দেশে এখুন দেখি আর শান্তি নাই।

থাইল্যান্ড, ফিলিপাইন আরো অনেক দেশে,
অনেকে খেলে জোয়া বসে ভদ্র বেশে
এখুন দেখি বাংলাদেশে, ক্যসিনোর জুড়ি নাই।।
শান্তির দেশে এখুন দেখি আর শান্তি নাই।

বাংলাদেশের পোলাপান, সন্ধায় সেথাই যান,
টাকা উড়াইতে তারা, করে বসে মদ্যপান,
নাচে গানে মত্ত হইয়া, বাজিতে টাকা উড়ায়।
শান্তির দেশে এখুন দেখি আর শান্তি নাই।

ক্যাসিনো ছিল বিদেশে, বাংলাদেশে এল,
শত শত যুবক সেথায়, ধংশ হইল।
আমার দেশের সুনাম এখন রাখা হল দায়।
শান্তির দেশে এখুন দেখি আর শান্তি নাই।

মোঃ খোশবুর আলী---২২/০৯/২০১৯

মন্তব্যসমূহ