মানুষ ও মনুষত্ত্ব


মানুষ ও মনুষত্ত্ব
এখানে সমাজটার চারিদিকে গলদ ভরা,
 দেখ নিতি আর নৈতিকতা গেছে মারা
 এখানে কিশোরি হয় বিয়ের আগে সন্তানের মা,
দেখ ভাই কিভাবেতে ঘটে যেন কেউ জানেনা
কখনো এক মহিলার দুইটি স্বামী একিই সাথে,
কি অবৈধ কামে মত্ত তারা দিনে রাতে।
কেউবা বিয়ে ছাড়া সংসার করে তাও শোনা যায়,
কেউবা বিয়ে করে টাকার লোভে বউ বেচে খায়।
শাশুড়ি যাচ্ছে চলে মনের ছলে মেয়ের বরের সাথে,
 খবরের কাগজ খুলে দেখি যখন নিজের হাতে
ধর্ষন ও খুনের মামলা দেখ ভর্তি কোটে,
অকারনে ঘটছে তাহা অহরহ পথে ঘাটে।
শশুর ছেলের বউকে নিয়ে এখন হয়গো উধাউ,
কোরানের বিধানেতে ইহা নেইতো কোথাও।
দেবর ভাবির কথা তো যায়না বলা,
দাল ভাত ভাবে সকল নোংরা পোলা।
আমরা মানুষ নাকি পশু তাহা ভেবে না পাই,
আমাদের মনুষত্ত্ব বিবেক বুদ্ধি গেল কোথায়।
এভেবে চললে তবে মানতে হবে শেষ পরিনতি,
আল্লার গজব থেকে বাঁচার আর নেইতো গতি।
এসো সবে মেনে চলি খোদার বিধান,
তবেই পেতে পারি মোরা শেষ পরিত্রাণ।
মোঃ খোশবুর আলী---০৬/১০/২০১৯

মন্তব্যসমূহ