( সনেট) বন্যা বিধাতার দান ----------খোশবুর আলী

( সনেট)
বন্যা বিধাতার দান
------------------------ ---
----------খোশবুর আলী

বৈশাখের খর তাপে অতিষ্ঠ ধরণি
জ্যৈষ্ঠের ঝোড়ো হাওয়ায় শুকনোপাতা,
উড়ে যায় নীলিমায় নীল স্বপ্ন গাঁথা,
শাখে শাখে বাড়ে নব পল্লব সরণি
আষাঢ়ে বৃষ্টিতে ছলছল করে প্রাণ,
ঘ্যাং ঘ্যাং ডাকে ব্যাঙ সঙ্গী করে খোঁজ,
হংসমিথুন চলে ভরা নদে রোজ।
মরা গাছেও ফোটে ফুল ছড়াতে ঘ্রাণ।

সবকিছু ভালো তবে শুধু এক বন্যা
কোনো জীবে আনে প্রাণ কেউ যায় মরে,
বানভাসি মানুষেরা হাহাকার করে,
কাশবনে ফোটে ফুল যেন রাজ কন্যা।
বন্যা চলে গেলে দ্বিগুন ফসল ফলে,
মানুষের হয় জয় বিধাতার ছলে।
---------------------------------------------------------
বৈদ্যপুর, তানোর,
রাজশাহী-
৩০/০৭/২০২০

মন্তব্যসমূহ