"ফোনালাপ"
----------খোশবুর আলী
খালাগে খালা
ক্যামন আছিস?
হামারে বাড়িত
ব্যাড়াতে আসিস।
মাও ডাকিছে
অ্যাসবু ক'দিন,
ফুলিরে বাড়িত
যাব সেদিন।
ক্যানরে ব্যাটা
খবর কিছু ,
তোর খালু
অ্যানছে লেচু ।
লেচু লিয়্যা
অ্যাসপনি ক্যাল,
তোর বাপ ন্যাতে
তুর মায়েক
দে ধিনি,
কধা বুলি
একটুখানি।
মাগে লে
কথা বুল,
এতওক্ষনে
ব্যানছিস চুল?
খালা অ্যাসপে
বুল্ল ক্যাল,
হামাক আর
পাড়িস না গ্যাল।
এই লে ফোন
কথা বুল,
পরে বস্যা
বান্ধিস চুল।
বৈদ্যপুর--২৮/১১/২০১৯।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন