অশ্বডিম্ব
খোশবুর আলী
তালগাছ কয় আমগাছেরে
বয়স তোমার কত !
হেথায় আমি দাঁড়িয়ে আছি
বছর শত শত।
আমার নিকট তুমি শুধু
নেহাত একটি শিশু,
হাঁটুর তলায় আছো পড়ে
জপো আল্লাহ যিশু।
তবুও যদি তোমার কোনো
পদন্নোতি ঘটে,
আমার মতো এমন করে
নামটা তবু রটে।
আমগাছ কয়,ও বড়ো ভাই !
তুমি বড় মানি,
পথিক কি আর তোমার ছায়ায়
জুড়ায় পরানখানি ?
মাটির বুকে শেঁকড় মেলি
মাটিকে দিই ছায়া
তোমার মতো কঠিন এমন
নয়তো আমার কায়া।
উচ্চাভিলাষ নেইকো আমার
গরব নেই কোন,
জীবন বিলায় পরের তরে
সেই কথা কি মানো?
হলেই তুমি মস্ত অতি
কাজে অশ্বডিম্ব,
পরের তরে একটুখানি
রাখ প্রতিবিম্ব ।
--------------------
বৈদ্যপুর, তানোর,

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন