প্রিয় নেতা -------- খোশবুর আলী

 

প্রিয় নেতা

-----------------------

খোশবুর আলী

 

হে প্রিয় বাংলা মা, তুমি আমার মাতৃভূমি,

তোমার কোলে জন্মে, বুকটা ভরে গর্বে, আবার-- দেখি তোমারই বুকে,

শেঁকড়, বাকড়, শাখা পল্লব মেলে

জাহির করে নিজের অস্তিত্ত, পরোক্ষণে—

বিশদাঁত মেলে হায়েনার হুংকারে

দংশন করে, তোমার পরতে পরতে ছড়িয়ে দেয়, জীবন নাশকারী বিষ।

ধ্বংস করতেই যেন জন্মেছে সে।

যার অস্তিত্বই ছিল না কোন কালে

সে আজ সারথি মহারথী,

কলংকের তিলক পরালো তোমার ভালে।

 

গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ থেকে বাঁচাতে

যাকে ছায়ায় রাখলে ঢেকে,

তারাই শেষে তোমার—

রক্ত চুষে রক্তশূন্য করে তিলেতিলে

মারলো, কালদাগ ভালে এঁকে।

 

তোমারই দুধ কলা খেয়ে

গড়লো দেহ, হলো বলবান,

পিছু পিছু চলতো তোমার পোষা

কুকুরের মতো—

সুযোগ বুঝে মারলো ছোবল ,

মূলোৎপাটন করলো তোমার পরিবার সহ ছাব্বিশটি প্রাণ।

হে মহান নেতা, কি করে ভুলি তোমায়

আগষ্ট এলেই কাঁদে বাঙ্গালী,

ফিরে পাবে কি আর সেই হুংকার,

রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব,

এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।

ভুলিনায় হে প্রিয় নেতা তোমায়,

ভুলবোনা কোন দিন, তুমি থাকবে চিরদিন আমাদের মনি কোঠায়।

-----------------------

বৈদ্যপুর, তানোর,

রাজশাহী-১৫/০৮/২০২০

মন্তব্যসমূহ