শরতের নীলাকাশে সাদা মেঘের ভেলা,
মৃদু বায় উড়ে যায় মনে লাগে দোলা।
সাদা সাদা কাশ ফুল মেলে দুটি ডানা,
বায়ুর তালে তালে নাচে যেন বক ছানা।
দিঘী ও ঝিলের জলে ফোটে শাপলা ফুল,
মৃদু বায় উড়ে যায় মনে লাগে দোলা।
সাদা সাদা কাশ ফুল মেলে দুটি ডানা,
বায়ুর তালে তালে নাচে যেন বক ছানা।
দিঘী ও ঝিলের জলে ফোটে শাপলা ফুল,
লাল সাদা বাহারিতে দিঘির দু কুল।
অপরুপ রুপে তার মন ও প্রাণ হরে,
সারাদিন ছুটে বেড়ায় নাহি থাকি ঘরে।
ছিপ দিয়ে ধরি মাছ সর পুটি আর কৈ,
শিশুরা দল বেঁধে করে হৈ চৈ ।
কাশবনে চরে গরু ফিঙে নাচে ঘাড়ে,
রাখালের খুনসুটি বনে ও বাদাড়ে।
কখনো বাঁশির সুর ভাসে ঐ বাতাসে,
ভাওয়াইয়া গান গায় মনের হরষে।
কানা বক,পানকৌড়ি করে জল কেলি,
মাছ ধরে ঘরে ফিরে যায় বেলাবেলি।
বাতাশেতে কাশবন করে শন শন,
সুর লহরী শুনে ভরে প্রাণ মন।
শরতে গ্রাম সাজে অপরুপ সাজে,
ধন্য মোরা জন্ম নিয়ে এ গ্রামের মাঝে।
মোঃ খোশবুর আলী-----১১/০৯/২০১৯

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন