ও প্রিয় রাসুল গো, ও প্রিয় নাবী গো,
একবার তুমি মোরে স্বপ্নে দেখা দাও।
আমার মন কান্দে, প্রাণ কান্দে, তোমার কান্ডারি বানাও।।
ঘুমিয়ে আছ তুমি, সোনার মদিনায়,
এই অধম কান্দি বসে, তোমার আশায়।
উম্মতের কান্ডারি তুমি, সেরা উম্মত বানাও।।
তুমি হলে দয়াল নাবী, দয়ার তো নাই শেষ,
আমি অধম চাই গো দিদার, দিও মনবেশ।
তোমার মনের একটি কোনে, যায়গা আমায় দাও।।
সাফায়াত করিবে তুমি, যে বান্দা খোদার প্রিয়,
আমি তোমার চাই গো দয়া, সাফায়াত করিও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন