“নাতে রাসুল” / ইসলামী গান


“নাতে রাসুল”
আরব মরুর দেশে, মনটা আমার বেড়ায় হেসে,
খুজি সদা মক্কা মদিনায়,
রাসুল আমার আছে রে ভা্‌ই, ঘুমিয়ে সেথায়।
কে যাও তুমি ঐ কাফেলায়,
সংগে নিবা মোরে,
)আমার( অন্তর কান্দে যায়তে সেথায়,
নাই কড়ি মোর তরে।
তোমার হাতে ধরি, পায়ে পড়ি,
সংগে নাও আমায়।।
রাসুল আমার আছে রে ভা্‌ই, ঘুমিয়ে সেথায়
খোদায় মোরে পাঠিয়েছে,
এইনা দুর-দেশে,
(আমার) মন প্রাণ আছে পড়ে,
সেইনা আরব দেশে।
আমি হাতে ধরি, বিনয় করি,
নেও গো কাফেলায়।।
রাসুল আমার আছে রে ভাই, ঘুমিয়ে সেথায় 
              কুয়াশা--২৯/০৮/২০১৯

মন্তব্যসমূহ