লোকে বলে ছুটি শেষ, আমি বলি শেষ নয়,
হলে ছুটি শেষ তুমি, কেন এই ধরনায়।
অফিসের চাকুরিতে মাঝে মাঝে ছুটি হয়,
ছুটি পেলে অফিসার,
খুশিমনে বাড়ি যায়।
জীবনের ছুটি হলে পালাবে কোথায়।।
লোকে বলে ছুটি শেষ, আমি বলি শেষ নয়।
ঈদে ঈদে হলে ছুটি, করে মন আনচান,
কবে ফিরে যাব বাড়ি, সেই আশায় কাঁদে মন,
একটি টিকিট পেতে, হই কত পেরেশান ,
পাইলে টিকিট যেন খুশি হয় মনপ্রাণ।
কবরের টিকিট তুমি, কিনেছ কি ভাই।।
লোকে বলে ছুটি শেষ, আমি বলি শেষ নয়।
অফিসের বস যদি ,এক দিন গাবি পায় ,
সেই কারণের তরে, শো-কজ খেতে হয়,
শো-কজের জবাব যদি, তার মন পুত হয়,
তবেই চাকুরী বাঁচে , দেখ এই দুনিয়ায়।
মোসজিদে হাজিরায় কত গাবি রয়।।
লোকে বলে ছুটি শেষ, আমি বলি শেষ নয়।
দুনিয়ার বস যত, সেত বড় বস নয়,
তাকেই মানাতে তোর , এত বেগ পেতে হয়,
আসল মালিক তোর, আছে সেই দুনিয়ায়,
জীবন ছুটির শেষে, যদি সে হিসাব চায়।
কি জবাব দিব তাকে, ভেবেছ কি ভাই।।
লোকে বলে ছুটি শেষ, আমি বলি শেষ নয়।
কুয়াশা----২৪/০৮/২০১৯

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন