প্রতিদান (ঈশপের গল্প অবলম্বনে)
-----------------------------
____________খো শ বু আ লী
কৃষকের ক্ষেতে পাখি
দানা খেতো রোজ,
ফাঁদ পাতে ,পড়ে যদি
হবে ভুরি ভোজ।
চিল এক পড়েছিল
সেই ফাঁদ মাঝে,
কৃষক ধরল তাকে
ঠিক সন্ধ্যা সাঁঝে।
কি জানি কি ভেবে পরে
ছেড়ে দিল তারে,
ছাড়া পেয়ে খুশি চিল
ফেরে নিজ দ্বারে।
কোন এক দিন চিল
আকাশেতে উড়ে,
কৃষক ঘুমায় দ্যাখে
দেয়ালের ধারে ।
ছোঁ মেরে তুলে নিল
কৃষকের টুপি,
দূরে গিয়ে ফেলে দিল
দেখে এক ঢিপি।
কৃষক কুড়িয়ে টুপি
মাথা ঢেকে নিল,
দেয়াল পড়ল ধসে
কৃষক যেথা ছিল।
এইভাবে বেঁচে গেল
কৃষকের প্রাণ,
চিলকে ছাড়ার সে
পেল প্রতিদান।
---------------------------
বৈদ্যপুর, তানোর, রাজশাহী-২১/০৫/২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন