মোখা
………………………………………
______খো শ বু র আ লী
আসছে মোখা বেজায় রোখা
তাম-তোকড়া সাট রে,
মেঘে সওয়ার ফুঁসছে জোয়ার
বিলীন খেয়া ঘাট রে।
উড়ছে তরু, ছাগল গরু
জোরসে ঘরে ভরছে জল,
পাহাড় সমান ঢেউয়ের কামান
আছড়ে তীরে ছলাৎ-ছল।
নেই হাতিয়ার ভলেন্টিয়ার
বলছে মুখে হুঁশিয়ার,
বিপদ নিশান দেখায় মশান
মার রে নাকে ঘুঁসি মার।
কৃষক জেলে কামলা ছেলে
পালাও ফেলে হাল ও জাল,
বাঁচতে হলে কাস্তে ফেলে
কাছা তুলে বান সামাল।
………………………………………………
বৈদ্যপুর, তানোর, রাজশাহী- ১৪/০৫/২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন