ময়ুরের দলে যদি আসে ময়ুরী
পেখম মেলে নাচে ময়ুর সকল,
বাহারি রঙে সাজে যেন জহুরী
গান গায় কেকা রবে কাটিয়ে ধকল।
যার নাচ ময়ুরীর লেগে যায় ভালো
তাকেই সঙ্গী ক’রে জীবন সাজায়,
তার ধনে উদরটা করে নেই আলো
ভবিষ্য জীবনের বংশী বাজায়।
কিছু পুরুষ আছে দেখি ঠিক তাই
নতুন রমনী দেখে করে কত কি যে,
কেউ সাজে মামা আর কেউ সাজে ভাই
যদি সে রমনী হয় ধনবতী নিজে।
------------------------
বৈদ্যপুর, তানোর, রাজশাহী- ২১/০৪/২০২২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন