আয়না
----------------------------------------------
খো শ বু র আ লী
বলো দেখি আয়না তোমার
ভেতর যারে দেখি,
আসলে কি আমি সেটা
আমার ছবি একি!
আয়না তোমার কোন গুণে হায়
দেখাও আমার কায়া,
আয়না বলে বাহির থেকে
মাঝে অধিক মায়া।
ভেতর খানি স্বচ্ছ রাখি
পেছন হলেও কালো,
অন্ত গুণেই গুণী আমি
সবাই বলে ভালো।
হৃদয় তোমার স্বচ্ছ করো
বাহির রাখো ফেলে,
ভাবছ মিছে পেছন নিয়ে
যাচ্ছ হেসে খেলে।
আমি তোমার বাহির দেখাই
ভেতর দেখান যিনি,
তুমি অধম গোলাম গো তাঁর
মালিক তোমার তিনি।
-----------------------------------------------------
বৈদ্যপুর, তানোর, রাজশাহী-
- ১০/১১/২০২১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন