নব রুপে কবি---খোশবুর আলী

 নব রুপে কবি

-------------------------

খোশবুর আলী
বুঝিতে পারিনা কিছুই
শুধু করি অনুমান,
জীবনের সবখানে বলি
লাফিয়ে লাফিয়ে চলি
যেন মুখ পোড়া হনুমান।
ভুল করিতে করিতে হায়
এ জীবন সংসার
সবই বৃথা যায়।
ছোট হতে বড়
বড় হতে বুড়া,
কভু রঙ মেখে চুলে
সাথে দাড়ি গোফ তুলে
হতে চাই কচি ছুঁড়া।
জীবনের তরে কষে,
ঘুরিলাম জাহান চষে।
রঙ মেখে সাজিলাম কভু সঙ।
পাগলের বেশ ধরি,
স্বার্থ হাসিল করি।
তবু ফিঁকে হয়ে যায় সব রঙ।
অবশেষে
বুঝি বোধোদয় আসে,
ফাঁকি সব, মিছে হলো সবই ।
ধুয়েমুছে সব
তাই করিতেছি সাফ।
নবরূপে সাজি আজ কবি।
-----------------------------
বৈদ্যপুর, তানোর,
রাজশাহী- ০৫/১২/২০২০

মন্তব্যসমূহ