আমি আল্লাহকে বলে দেব

"আমি আল্লাহকে বলে দেব"
-----খোশবুর আলী 
------------------------
ইজ্রাইলের বর্বর সেনা,
ফিলিস্তিনে ফেলছে বোমা,
লক্ষ লক্ষ শিশু হত্যা করছে নির্বিচারে।
রক্ত মাখা মুখে তারি, 
করল কত আহাজারি,
বিশ্ব মোড়ল হাসছে বসে দুঃখ নাহি তারে।

মাতৃ হারা সেই মেয়েটি, 
বলেছিল কথা খাঁটি, 
সবি আমি দেব বলে আল্লাহ তালারে।
করছ তোমরা অন্যায় যত, 
দেহে মোদের হাজার ক্ষত
বিচার করবেন তিনি তোদের সেই পরোপারে।

সারা বিশ্ব দেখেছিল, 
দুঃখ ভরে কেঁদেছিল,
সেই মেয়েটি গেল চলে না ফেরার ঐ দেশে।
তার আকুতি আল্লাহ তালা, 
শুনেছিল দিল বালা,
নিজ গৃহে বন্দি সবে অপরাধী বেশে।
--------------------- 
বৈদ্যপুর, তানোর, রাজশাহী - ০৭/০৬/২০২০

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন