রমজানের গান

"রমজানের গান"
-------------------
এলো রে এলো মাহে রমাদান,
শিক্ষা দিতে তোমায়, বেছে নিতে ঠিক পথ।
দিবেন প্রভু তোমায় ক্ষমাদান।।

আকাশের কোনে ঐ উঠেছেরে বাঁকা চাঁদ,
ক্ষমার দরজা খোলা বেশী বেশী তুই কাঁদ।
রহমাতের পাবি আজ অনুদান।।

প্রভুর খুশিতে আজ করো তুমি  সাধনা,
নাফসের চাহিদারে জোরে সোরে বাঁধনা।
না যেন দেয় তোরে বাধাদান।।

আজ তুমি করে নাও ক্ষমা যত আছে পাপ,
যাবে তুমি জান্নাতে হলে তবে নিষ্পাপ।
জান্নাতই বিধাতার সেরা দান।।
---------------------------
গীতিকারঃ ---খোশবুর আলী।

মন্তব্যসমূহ