সনেট
মানবতা দিও
-----------------------------------
-----খোশবুর আলী
উষার আকাশে ঘন মিশকালো মেঘ
আকাশ ভেঙে গর্জে ওঠে বজ্রনিনাদ,
তার গতিতে যেন তেজি অশ্বের বেগ
আসছে ধেয়ে দেখ ঐ উন্মত্ত উন্মাদ।
তটস্হ পৃথিবী -- শুনসান নীরবতা
মঙ্গাকালে দাঙ্গা তুলে নাও ওগো প্রিয়,
নিজ মন দায়ে ভুলে যাও বর্বরতা
মানুষের মনে প্রেম মানবতা দিও।
শ্যামল ধরণি আজ ধু ধু মরুভূমি
শ্মশানে চিতাগ্নি জ্বলে হায়েনার চোখে,
গুদাম পূর্ণ রয়েছে বলে হাসো তুমি
ক্ষুধাতুর সব মরবে কি আজ শোকে!
দাও বিলিয়ে--বাঁচুক বুভুক্ষ সমাজ,
কাটুক দীনতা একসাথে করি কাজ।
------------------------------------
বৈদ্যপুর, তানোর, রাজশাহী-২২/০৭/২০২০

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন