"অদৃশ্য হুকুম"
--------খোশবুর আলী
------------------
সপ্ত আসমান বিশাল জমিন
সবই তোমার সৃষ্টি,
ক্ষুধা পেলে অন্ন যোগাও
তৃষ্ণা পেলে বৃষ্টি।
তোমার নিয়ামাতের জোরে,
আমরা বেঁচে থাকি
তাইতো প্রভু হৃদয় ভরে
আমরা তোমায় ডাকি।
সরল পথটা ভুলে যবে
বক্র পথে গেলাম,
এমন শাসন করলে প্রভু
আবার ফিরে এলাম।
তোমার ইচ্ছা হলেই পারো
শাস্তি দিতে বান্দায়,
আমরা যতই থাকি পড়ে
নিজ নিজ ধান্দায়।
অদৃশ্য ক্ষমতা তোমার
আজ পেয়েছি আঁচ,
করোনাটা তোমার হুকুম
বান্দা এবার বাঁচ।
-----------------
বৈদ্যপুর, তানোর, রাজশাহী -১৮/০৪/২০২০
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন