সেল্ফি মফিজ

সেল্ফি মফিজ
----খোশবুর আলী
------------------
পুকুর থেকে উঠছে গো চাল,
খাটের নিচে তেল,
আম জনতার টেকো মাথায়,
নেতায় ভাংগে বেল।
করোনাতে কেউবা কাঁদে,
কেউবা বাজায় ঢোল,
ত্রানের চালে ঘর ভরেছে
তাক ধুমাধুম বোল।
প্রানের ভয়ে ঢুকল ঘরে
সকল জনতা।
সেই সুযোগে চাল চোরেদের
বাড়ল হীনতা।
ব্যাস্ত সবাই সেল্ফি নিয়ে
দিচ্ছে থোড়ায় ত্রাণ,
মুর্খ মফিজ না বুঝিলে
দিচ্ছে মলে কান।
----------------------
বৈদ্যপুর,তানোর, রাজশাহী- ১৭/০৪/২০২০

মন্তব্যসমূহ