লুকোচুরি

লুকোচুরি
----খশবুর আলী
---------------
লকডাউনে ঘরে বসে,
ধরলো মাজা বেজায় কষে।
রগ গুলো সব ধরছে টেনে,
অগত্যা তাই থাকছি মেনে।

দেশটা আজি মহা শশান,
কেয়ামাতের উড়ছে নিশান,
আছিস যারা ঘরের বাহির,
ঢুকনা ঘরে প্রাণটা বাঁচা।

কপাট লাগা সপাট জোরে,
প্রাণটারে বাঁধ বাহু ডোরে।
বিধাতারে করনা স্বরণ,
প্রাণ না ছাড়ুক দেহ খাঁচা।

পুলিশ এসে দাঁড়ায় দোরে,
ছুট দিলি তুই ঢুকলি ঘরে।
ফের প্রোশাষন হটল যখন,
ঘরের বাহির আসলি ছুটে ।

চলছে সদাই লুকোচুরি,
মরছে মানুষ ভুরিভুরি।
মানিস না তুই দেশের আইন,
তাই করোনা প্রাণটা লুটে?
---------------------
বৈদ্যপুর, তানোর, রাজশাহী,- ১৭/০৪/২০২০






মন্তব্যসমূহ