Corona Mohamari

“করোনা মহামারী”
-------খোশবুর আলী
---------------------
দুর্ভিক্ষ মহামারি
        আল্লাহর অভিসাপ,
নেমে আশে পৃথিবীতে
         যদি বাড়ে পাপ।
যুগে যুগে পৃথিবীতে
           এসেছে সংকট,
মানুষের মাস্তানি খোদা
          করেছেন বয়কট।


আব্রাহামের বাহিনি
          আবাবিল পাখিতে,
করেছিল ধ্বংস
          মিশেছিল মাটিতে।
কখনো প্লেগ আবার
           এল গুটি বসন্ত।
কলেরা টাইফয়েডে
           করল কত শান্ত,

সার্স আর মার্সেরা
           এসেছিল ধরনিতে,
কত লোক মরিল
           ইতিহাস স্বরনিতে।
করোনা এলো আবার
         দিতে কিছু শিক্ষা,
পাপ কাজ ছেড়ে তাই সবে
         নিব ভাল দীক্ষা।
--------------------
বৈদ্যপুর, তানোর, রাজশাহী-২১/০৩/২০২০  

মন্তব্যসমূহ