ঘুর্ণিছচছ ঝড় বুলবুল
মোঃ খোশবুর আলী—০৯/১১/২০১৯
কাল
রঙে ঢেকেছে আকাশ,
গুড়ু গুড়ু ডাকে মেঘ,
তরুগুলি
সব পড়েছে নুয়ে,
সাঁই সাঁই হাওয়ার বেগ।
উত্তাল
সমুদ্র উঠেছে গর্জে,
করতে চাইছে সব গ্রাস,
রাঙা
চোখে ছাড়ে হুংকার,
ছড়িয়েছে ভয় ও ত্রাস।
বিপদ
সংকেত চলেছে বেজে,
হও সাবধান
ও হুসিয়ার,
আশ্রয়
কেন্দ্রে বেড়েছে ভিড়,
পশু
মানুষেতে একাকার।
শত্রু-মিত্র
এক ঘরে বাস,
আজি সব ভেদাভেদ ভুলি,
খোদা
তুমি কর রক্ষা মোদের,
এ কথাটি
শুধু বলি।
সারা
বছর ডাকিনি তোমায়,
করেছি কতনা ভুল,
তাইকি মোদের হতে সাবধান, আনিয়াছ বুলবুল ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন