হামদে
ইলাহী
মোঃ খোশবুর
আলী----৩১/১০/২০১৯
ভবের মায়ায় বন্দি
হইয়া,
ভুমিলাম তোমায়,
আমার প্রভু গো,
আখিরাতে কইর না
বিচার।
তোমার নিয়ামাত
খাইয়া, শোকর না করিলাম,
দেহখানি সতেজ করে,
আত্মারে মারিলাম।
বুঝিলাম না আত্মার
খোরাক, ইবাদত তোমার।।
আমার প্রভু গো, আখিরাতে
কইর না বিচার।
খোদা তুমি পাঠাইলা,
ইবাদতের তরে,
আমি শুধু করলাম
জুলুম, নাফসেরি ওপরে।
পুলসিরাতের
আঁধারেতে, কইর মোরে পার।।
আমার প্রভু গো, আখিরাতে
কইর না বিচার।
মরার পরে যাইতে
হবে, কবরে-র মাঝে,
স্বরণ তোমায় না
করিলাম, সকাল দুপুর সাঁঝে।
মহাশরের কঠিন
দিনে, দিও গো দিদার।।
আমার প্রভু গো, আখিরাতে
কইর না বিচার।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন