শুণ্য ছিলাম


 " শুণ্য ছিলাম "

শুণ্য ছিলাম ভাল ছিলাম গো প্রভু, ছিলাম তোমার পাশে,
ধরায় পাঠাইলা এখন মরি গো হতাসে।
আমি মরি গো হতাসে।।

মায়ের কোলে দিলা তুমি আদর করিয়া,
ধিরে ধিরে হইলাম বড়, তোমায় না চিনিয়া।
দুনিয়ারি মায়ায় পড়ে, বেড়াই খেলে হেসে।।
ধরায় পাঠাইলা এখন মরি গো হতাসে।

শিশু গেল বাল্য গেল, হাসিয়া খেলিয়া,
যৌবনের মায়ায় তোমায় থাকিলাম ভুলিয়া।
তোমায় না পড়িল মনে,  কভু ভালবেসে।।
ধরায় পাঠাইলা এখন মরি গো হতাসে।

যৌবন কাটিয়া যখন, বৃদ্ধ হইলাম,

তোমায় মনে পড়ে প্রভু, আশা না ছাড়িলাম,
অবশেষে কান্দি বসে,  তোমারি তালাশে।।
ধরায় পাঠাইলা এখন মরি গো হতাসে

মোঃ খোশবুর আলী-----০৭/০৯/২০১৯


মন্তব্যসমূহ