পল্লী গীতি-গান
মোদের গ্রামে আইসা বন্ধু, পান্তা খাইয়া যাও,
আউশ ধানের পান্তা বন্ধু, রানছে হামার মাও
পান্তা খাইলে মুখে, না করিবে রাও।।

মোদের ভিটার কাঁচা  মরিচ, লবণ মিশাইয়া,
পিড়াতে বসিয়া খাইও, হাউশ করিয়া ।
বারান্দায় বসিলে বন্ধু গায়ে লাগে বাও।।
পান্তা খাইলে মুখে, না করিবে রাও।।
  
আধুনিক বন্ধু তুমি, থাক  শহরেতে,
মাঝে মধ্যে চাইনিজে যাও ,কত কিযে খেতে।
মেদ ভুটির জন্য এখুন, শান্তি নাহি পাও।।
পান্তা খাইলে মুখে, না করিবে রাও।।

শহরের ট্যাপের পানি, পড়ে মাথায় টাক,
দিঘির জলে করলে গোসল, হইবে তুমি পাক।
মুক্ত বাতাসে তোমার, জুড়াইবে গাও।।
পান্তা খাইলে মুখে, না করিবে রাও।।

মোঃ খোশবুর আলী---১৩/০৯/২০১৯

মন্তব্যসমূহ