“হামদে ইলাহী”
এলাহী, এই সুন্দর পৃথিবীতে,
পাঠিয়ে করেছ মোরে ধন্য।
ছিলাম অসহায় যখন মায়ের কোলে,
মমতায় করেছ মোরে পুর্ন।।
ধিরে ধিরে বড় হলাম, খেয়ে তোমার নিয়ামাত,
শুক্রিয়া না করিলাম, পাইয়াও এ হায়াত।
তবু ভালবাসা তোমার, হয়নি তো শুন্য।।
শিশুকাল গেল খেলে, বাল্য গেল ছলনায়,
যৌবন গেল হেলাই, ভাবি এই অসময়।
তুমি ছাড়া ধরনিতে, নেই মালিক অন্য।।
শেষ বয়সের কালে, মনে পড়ে তোমারে,
তুমি ছাড়া নাই কেহ, জগত ও সংসারে।
তোমারে জপি শুধু, দাও মোরে পুণ্য।।
কুয়াশা----২৭/০৮/২০১৯
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন