ডেঙ্গু

---# ডেঙ্গু  #--

আসরাফুল মাখলুকাত, পৃথিবির শ্রেষ্ট জাত,
মানুষ চন্দ্র, মঙ্গল সব করল বাজিমাত।
আমরা সবাই জানি, একটি অতি ক্ষুদ্র প্রাণী,
করছে এত হয়রানি, হচ্ছি কুপোকাত।
নাম তার এডিস,  আস্ত একটি খবিস,
ডেঙ্গুর জীবানু সে করে  যে বহন,
যেখানে জন্ম তার, মানুষ মেরে ছারখার,
তাকে মারতে সরকার, ব্যাস্ত এখন।
আছে যত মশার বংশ, সব করিতে ধংস,
তাইতো হইল দাগা, বিশাল কামান,
কামানেতে হয়না কাজ, মনেতে লাগিল লাজ,
ঔষুধে করেনা কাজ, বিদেশ হতে আন।
কহিল বিরোধী দল, সরকার গেল রসাতল,
মারিতে মশার দল, হল নিস্ক্রান্ত,
সরকার বলে ভাই, আমাদের দোষ নাই,
এটি হল বিরোধী দলের চক্রান্ত।
আসলে কিন্তু তা নয়, বছরের  সময়,
মশা বিস্তার হয়, আবহাওয়ার জন্য,
হইলে সবে সাবধান, পাওয়া যাবে পরিত্রান,
হবে ডেঙ্গু সমাধান, ছাড়া পথ নাই অন্য।
     
        কুয়াশা---২৫/০৮/২০১৯

মন্তব্যসমূহ