রাজশাহী জেলার তানোর থানার বৈদ্যপুর গ্রামে অর্ধেকের ও বেশী বাড়িতে ঘর জামাই আছে। সেই সব ঘরজামাই এর বর্তমান অবস্থা নিয়ে আমার আজকের এই কবিতা।


ঘর জামাই
ঘরে আশ্রিত হলে জামাই,
তারে বলে ঘর জামাই,
নিজের ঘর থাকলে কি আর,
পরের ঘরে যায়।
গরিব দুখির ছেলে যারা,
ঘর জামাই থাকে তারা,
সবার জন্য এ কথাটি,
খাঁটি সত্য নয়।
শশুর বাড়ি মধুর হাঁড়ি,
বলে যে সবাই,
ঘর জামাই এর জন্য সেটা,
জেল খানা রুপ হয়।
কথায় কথায় বৌ এর ঘ্যান ঘ্যানানী,
শাশুড়ি মার প্যান প্যানানী,
সহ্য করতে পারে যে,
সেই তো সফল হয়।
কুলুর বলদের মত,
ঘর জামাই আছে যত,
খাটে শুধু পয়সা না পাই,
বৌ তার সংসার চালায়,
দাড়ি কাটার ব্লেড কিনিতে,
বৌ এর নিকট পয়সা চাইতে হয়।
মোদের গ্রামের মানুষ সুখি,
তাই ঘর জামাই থাকে বেশী,
পর জামাই গুলিও শেষে,
ঘর জামাই হয়।
কুয়াশা---২২/০৮/২০১৯


মন্তব্যসমূহ