দেশের গান
কেহ বকে আবল তাবল, কেহ কাঁদে
জেলে বসে,
দেখবি যদি তারে, তোরা আয়রে
বাংলাদেশে।
বাংলাদেশের রাজনীতি, করে শুধু
গুঁতাগুঁতি,
আছে শুধু পেটনীতি, জনতা দেখে
বসে,
এভাবে কি দেশ যাবে ভাই উন্নতির
শিখরে,
ওরে সাথে থাকলে হিংসা
বিদ্দেশ,(২) রসাতলে যাবে শেষে।
দেখবি যদি তারে, তোরা আয়রে
বাংলাদেশে।।
বাংলাদেশের রাজনীতি ভাই, একে
অন্যের গিলানা গায়,
দুইটি দলের বিরোধীতায়, জনতা মরে
পিশে।
ওরে এমপি মন্ত্রী হয় গো যারা,
সহিষ্ণতা নাইরে,
দেশের উন্নতি করতে হবে, (২)
বিরোধীকে ভালবেসে।
দেখবি যদি তারে, তোরা আয়রে
বাংলাদেশে।।
করলে দেশে ঘুরাঘুরি, দেখবে কাদা
ছোঁড়া ছুড়ি,
বাড়াইছে শুধু মেদ ভুঁড়ি, কাজের
বেলা পিছে।
কাজের কাজী হয়গো যারা, কম বলে
কথা রে ,
ওরে হিংসা বিদ্দেশ ভুলে এবার,
(২) দেশের কথা ভাব বসে।।
দেখবি যদি তারে, তোরা আয়রে বাংলাদেশে।
কুয়াশা---- ২০/০৮/২০১৯

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন